জাতীয়

হামলায় মিয়ানমারে সেনা-পুলিশের ৩৩ সদস্য নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের ৩৩ সদস্য নিহত হয়েছে।

দেশটির চিন, সোম, শান এবং কাচিন রাজ্য এবং ম্যাগওয়ে, মান্দালে এবং সাগাইং অঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি নিউজ এ তথ্য জানিয়েছে।

চিন ন্যাশনাল ফ্রন্টের (সিএনএফ) বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার চিন রাজ্যের থান্টলাং টাউনশিপে পুলিশ স্টেশনে হামলায় চার সেনা সদস্য নিহত হন। এই পুলিশ স্টেশনে সেনা ও পুলিশের চল্লিশ জন সদস্য অবস্থান করছিলেন।

কয়েক ঘণ্টার লড়াইয়ের পর বৃহস্পতিবার ভোর ৪টায় জাতিগত চিন প্রতিরোধ গোষ্ঠীগুলো থানা দখল করতে সক্ষম হয়। প্রতিরোধ যোদ্ধারা ড্রোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন অস্ত্র জব্দ করেছে।

এদিকে জান্তা সরকারের পক্ষ থেকে থানা দখলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরাবতি নিউজ জানায়, সেনাবাহিনী আগে কখনো এমন বিষয় স্বীকার করেনি। তবে এবারের হামলা ও থানা দখলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র