জাতীয় ফিচার

হজযাত্রীদের সৌদি যাওয়া সহজ করতে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও মক্কা রোড ইনিশিয়েটিভ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ রোববার ঢাকায় সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও তথ্য-উপাত্ত বিনিময় করার লক্ষ্যে রোড টু মক্কা সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে হজযাত্রীদের সৌদি যাওয়া সহজতর হবে। এর আগে হজে যেতে অভিবাসন প্রক্রিয়ার জন্য বাংলাদেশিদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। এ চুক্তির ফলে বাংলাদেশিদের হজে যাওয়ার প্রক্রিয়া ঢাকাতেই শেষ হবে।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে প্রায় তিন লাখ রোহিঙ্গা অবস্থান করছে। তাদের অনেকেই বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সেখানে গেছেন। তাদের পাসপোর্ট নবায়নের দাবি করেছে সৌদি সরকার। এ বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সৌদি সরকারের সহযোগিতাও কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ “২০২১ সালের আগেই উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জন করেছে বাংলাদেশ”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র