জাতীয় ফিচার

“স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন মেট্রোরেল”

মেট্রোরেলকে স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার দুপুরে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গতির রেলযুগে প্রবেশ করলো। ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল।

বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ সালাম জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আর উন্নত দেশে রূপান্তরিত হওয়ার পথে। এ যাত্রায় দেশের মানুষের অবদান সবচেয়ে বেশি। তারা সহযোগিতা না করলে পদ্মা সেতু হতো না, মেট্রোরেল হতো না।

প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে অন্তত ৪টি মাইলফলক বাংলাদেশের জনগণ স্পর্শ করল। মেট্রোরেল নিজেই একটি মাইলফলক; এ প্রথম বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল; মেট্রোরেল দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে এবং বাংলাদেশ দ্রুত গতিসম্পন্ন ট্রেনের যুগে পদার্পণ করল। আমরা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম, ঢাকা যানজটমুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেব এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করবো। আমরা ৬টি মেট্রোরেল লাইন সমন্বয়ে কর্ম পরিকল্পনা নিয়েছি, যা ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আমি আশা করি।

এ সময় দেশের অর্থনৈতিক উন্নতির কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আজকে যানজট বেড়েছে, কারণ মানুষের হাতে টাকা আছে, তাদের ক্রয়ক্ষমতা বেড়েছে। ফলে গাড়ি কেনা ও ব্যবহারের প্রবণতা অতিরিক্ত বেড়েছে। দেশের মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

তিনি বলেন, যদিও করোনার আগে আমাদের প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করেছিলাম। কিন্তু করোনার কারণে সেটা কিছুটা পিছিয়ে গেছে। তবুও এশিয়ার অনেক দেশের তুলনায় আমরা অনেক এগিয়ে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকে, দেশের অর্থনীতি উন্নত হয়।

তিনি বলেন, আজকে মেট্রোরেলের প্রথম ফেস উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেছি। বাকি কাজ শেষে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করব। মেট্রোরেল নিজেই একটি মাইলফলক। এটি প্রথম দেশের বৈদ্যুতিক রেল, দূরনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে। এটির সর্বোচ্চ গতি হবে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।

মেট্রো প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনা করতে ট্রেনিং অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি বাস্তবায়িত হওয়ার পর নতুন ১২ হাজার গ্র্যাজুয়েট ও মাঠ প্রকৌশলীর কর্মসংস্থান হবে। যেটা বেকারত্ব শুধু দূর করবে না, আমাদের দক্ষ জনশক্তিও গড়ে উঠবে। ফলে মেট্রোরেল নেটওয়ার্ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হবে না। আমরা নিজেরাই সব পরিচালনা করতে পারব।

তিনি বলেন, মেট্রোরেলে নারীদের জন্য আলাদা কোচ থাকবে, প্রতিবন্ধী যাত্রীদের জন্য সুব্যবস্থা থাকবে, শিশুদের পরিচর্যার ব্যবস্থা থাকবে মায়েদের জন্য। মুক্তিযোদ্ধারা বিনা পয়সায় ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এ সময় মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ “আমরা বীরের জাতি, চোরের জাতি নই”

রিপোর্টার

About Author

1 Comment

  1. ১৭ মিনিটে উত্তরা থেকে আগারগাঁওয়ে পৌছালেন প্রধানমন্ত্রী - tathyasangjog

    December 28, 2022

    […] আরও পড়ুনঃ “স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন মেট্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র