জাতীয় ফিচার

সৌদির বাণিজ্যমন্ত্রী ঢাকায় বিজনেস সামিটে অংশ নেবেন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠেয় বিজনেস সামিটে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবির নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশ নেবেন বলে জানিয়েছেন।’

বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর নিজ দপ্তরে মতবিনিময়ের সময় বাণিজ্যমন্ত্রীকে এ কথা জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। কয়েকটির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এগুলোতে আরও বেশি সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, বাংলাদেশ বিভিন্ন পণ্যের একটি বড় বাজার। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে সরকার বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। মার্চ মাসে ঢাকা অনুষ্ঠেয় বিজনেস সামিটে সৌদির বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বড় ডেলিগেশন অংশ নেবে।

টিপু মুনশি বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং দীর্ঘদিনের বৃহৎ ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। বাংলাদেশের তৈরি পোশাক, বেকারি আইটেম, ভিজিটেবল, জুসপণ্যসহ বেশকিছু পণ্য রপ্তানি হয় সৌদি আরবে। বাংলাদেশের বিপুলসংখ্যক জনশক্তি সৌদি আরবে কর্মরত আছেন। বাংলাদেশ সৌদি আরব থেকে পেট্রোলিয়াম ওয়েলস, পেট্রোলিয়াম গ্যাস, ফার্টিলাইজার, খেজুরসহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। গত ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ ২৯০ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য সৌদি আরবে রপ্তানি করেছে। একই সময়ে ১,৬৯৩ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হয়: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল - tathyasangjog

    February 10, 2023

    […] আরও পড়ুনঃ সৌদির বাণিজ্যমন্ত্রী ঢাকায় বিজনেস সা… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র