জাতীয় ফিচার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রসহ দেশের যেকোনো স্থানে প্রবেশের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়ে বলেছেন, নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোরহস্তে দমন করা হবে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে আরও সক্রিয়, সমন্বিত ও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে। আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে এ ব্যাপারে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি রাজনৈতিক দল, প্রার্থী ও জনসাধারণকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেন।

সভায় নির্বাচন সংশ্লিষ্ট সকলের দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন করা, রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশের শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর বলেও জানান উপদেষ্টা।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র আগামী ৭ জানুয়ারি আদালতে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ সম্পর্কে উপদেষ্টা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে ৪ জানুয়ারি পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০১টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৫৪১ রাউন্ড গুলি, ৫৬৬টি কার্তুজ, ১৬৫টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার শেল, বারুদ, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় আরও ৩৩ হাজার ৮০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে চেকপোস্ট ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

সভায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের সতর্কতা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র