দেশ সংযোগ ফিচার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ সোমবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল করিম জানান, সোমবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়। আহত হয় অন্তত ৬ জন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। পরে পুলিশ মরদের উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ “খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার