জাতীয়

সিরাজগঞ্জে এইডস রোগীর সংখ্যা বাড়ছেই

সিরাজগঞ্জে উদ্বেগজনকহারে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। গত ৬ মাসে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এইচআইভি পরীক্ষায় ৫৬ জন পজিটিভ রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশনের মাধ্যমে এ রোগ বেশি ছাড়াচ্ছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ ইনজেকশন বিক্রি বন্ধ করতে পারলেই এইচআইভি অনেকটায় নিয়ন্ত্রণ সম্ভব হবে।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচটিসি/এআরটি সেন্টারের তথ্য মতে, জেলায় এইচআইভি পরীক্ষায় শতকরা ৫০ ভাগ মানুষ পজিটিভ হচ্ছেন। আর পজিটিভ রোগীদের মধ্যে বেশিরভাগই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী। নেশা জাতীয় এসব ইনজেকশন গ্রহণের সুই বা সিরিঞ্জ একে অপরের সঙ্গে শেয়ার করছে। শনাক্তকারীদের মধ্যে শতকরা ৯৮ ভাগ এসব মাদক গ্রহণকারী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র