জাতীয় ফিচার

সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২০

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় হাফেজ মুসা হায়দার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬ষ্ঠ তলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে, জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে (মেইল এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুসা হায়দার। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত মুসা হায়দার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের এমবি জামানের ছেলে।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২০ জন মারা যায়। নিহতরা হলেন: মুনসুর, আলামিন, আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, রাহাত, ওবায়দুল হাসান, নুরুল ইসলাম, হৃদয়, মাইনুদ্দিন, মমিনুল, নদী, আকুতি বেগম, ইসমাইল হোসেন, ইছহাক মৃধা, সুমন, আব্দুল হাকিম, হাফেজ মুসা হায়দার ও মমিনুদ্দিন সুমন। এ ছাড়া আরও দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

রিপোর্টার

About Author

1 Comment

  1. সংবিধানিক উপায়ে নির্বাচন হবে: আইনমন্ত্রী - tathyasangjog

    March 9, 2023

    […] আরও পড়ুনঃ সিদ্দিকবাজারে বিস্ফোরণে দগ্ধ আরও একজ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র