জাতীয় ফিচার

সামরিক আমলের অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সামরিক শাসনামলে জারি করা অবশিষ্ট আইন বা অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. মাহবুব হোসেন বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল সামরিক শাসনামলে জারি করা আইনগুলো (অধ্যাদেশ) পরিবর্তন (বাংলায় ও যুগোপযোগী) করতে হবে। এরপর যেগুলো সামরিক শাসনামলের বলে চিহ্নিত হয়েছিল, সেগুলোর পরিবর্তনের কাজ এখনো শেষ হয়নি। তবে বাকি যেগুলো আছে সেগুলোর পরিবর্তন শেষ পর্যায়ে। সেগুলো দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

কতটি আইনে পরিবর্তন বাকি আছে জানতে চাইলে তিনি বলেন, আমার যতদূর মনে পড়ে ১০-১২টি হবে। কিন্তু দেখা গেছে এসব আইন মন্ত্রিসভায় পাস হয়ে গেছে। হয় সংসদে আছে অথবা রিভিশন হচ্ছে কিংবা ভেটিংয়ের পর্যায়ে আছে। সবগুলোই প্রক্রিয়ার মধ্যে আছে, কোনোটি থেমে নেই।

আরও পড়ুনঃ জামাতুল শারক্বীয়ার সামরিক প্রধানসহ আটক ২

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র