অর্থ-বাণিজ্য ফিচার

সয়াবিন তেলের দাম কমছে না

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সয়াবিন তেলের দাম কমবে না। আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। তবে ট্যারিফ কমিশনের মাধ্যমে একটি নতুন দাম বেঁধে দেয়া হবে।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স আয়োজনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, সয়াবিন তেলের মাত্র ৫ শতাংশ ট্যাক্স কমানোর কারণে লিটারে তেলের দাম কমেছে ১০ টাকা। তেল-চালের ওপর ট্যাক্স বসিয়ে রাজস্ব আদায় যৌক্তিক না। এটির সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত।

রাজস্ব আদায় করতে চাইলে করপোরেট ট্যাক্স আছে, ভ্যাট আছে- সেদিকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নজর দেয়া উচিত জানিয়ে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব থাকবে, ভোগ্যপণ্যের ওপর কোনোভাবে যাতে অযৌক্তিক ট্যাক্স না বসানো হয়। এ সংক্রান্ত প্রস্তাব ট্যারিফ কমিশনের মাধ্যমে জমা দেয়া হবে।

নিজের চ্যালেঞ্জ সম্পর্কে আহসানুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে আমার দায়িত্বের ৩ মাস পূর্ণ হয়েছে। দায়িত্ব নেয়ার পরই আমাদের প্রথম কাজ ছিল বাণিজ্য মেলার আয়োজন করা। প্রতিমন্ত্রী হবার পর এখন পর্যন্ত আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দ্রব্যমূল্য সামাল দেয়া। বিশেষ করে রমজানে যাতে দ্রব্যমূল্য সাধ্যের মধ্যে থাকে সেটির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।

প্রতিমন্ত্রী বলেন, উৎপাদক প্রতিষ্ঠানগুলো ভোজ্যতেলের দাম বাড়িয়েছে, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তবে ট্যারিফ কমিশনের মাধ্যমে শিগগিরই নতুন দর নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার