জাতীয় দেশ সংযোগ ফিচার

“সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন সমর্থন করবো না”

বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের

সংবিধানে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন সরকার কখনোই সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংবিধানের মধ্যে একটা সময়সীমা আছে, সেই সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আমরা কখনো সমর্থন করবো না। সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পদক্ষেপ, এমন কোনো পরিবর্তন আমরা সমর্থন করবো না।

ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশের একটা দল এবং তার দোসররা হরতাল ডাকছে, অবরোধ করছে। তারা প্রকাশ্যে হামলা করে পুলিশ হত্যা করেছে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে। এসব কর্মকাণ্ড যারা করছে তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়। তারা আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করছে, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করছে, দেশের স্বাধীন বিচারব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। অথচ এসবের কোনো প্রতিঘাত নেই।

হরতাল-অবরোধের সমালোচনা করে তিনি বলেন, এটা কি আন্দোলন? এটাতো নির্বাচনকে বাধাগ্রস্ত করা। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত যারা করছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসার কথা। এসব যে চলছে, এ ব্যাপারে কারও কোনো কথা নেই। কথিত সভ্য গণতান্ত্রিক দেশ অনেক বিষয়ে কথা বলে, কিন্তু এখানে তারা নীরব কেন?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধা দিচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধা দিচ্ছে, তারাই গাড়ি পোড়াচ্ছে, তারাই ট্রেনে হামলা করছে, প্রতিনিয়ত গাড়িতে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ, এসব ঘটনা ঘটাচ্ছে।

বিএনপি অবরোধ কার বিরুদ্ধে করছে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তারা হরতাল ডাকছে কার বিরুদ্ধে, এটা তো নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এসব কর্মকাণ্ড করছে।

তিনি আরও বলেন, আজকে যারা মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের সুশাসনের কথা বলে, যারা ফ্রি ফেয়ার নির্বাচনের কথা বড় গলায় বলে, তারা আজকে একটা পক্ষের এসব অপকর্ম, গণতন্ত্রবিরোধী সংবিধানবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে কেন নীরব? এটা (হরতাল-অবরোধ-জ্বালাও-পোড়াও) নিয়ে তো কেউ কিছু বলছে না। নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বাধা দিচ্ছে, তাদের ব্যাপারে তারা কেন নীরব? আমাদের দেশে যারা সুশীল সমাজ যারা মানবাধিকারের কথা বলে, তাদের কাছে আমার প্রশ্ন।

রিপোর্টার

About Author

1 Comment

  1. মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন - Tathya Sangjog

    November 29, 2023

    […] আরও পড়ুনঃ “সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র