শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় বিজি ৩৯২ বিমানের চাকায় ফাটল
কলকতা থেকে ঢাকা ফিরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৯২ বিমানের পেছনে চাকা ফেটে যায় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ঢাকা-কলকাতা রুটের এই ফ্লাইটটি সকাল ১০:৫ মিনিটে ঢাকায় অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হননি।
বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা থেকে স্থানীয় সময় সোমবার সকাল ৯:১৯ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যায়। ঢাকায় পৌঁছায় প্রায় এক ঘণ্টা পর সকাল ১০:৫ মিনিটে। বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিজি ৩৯২ বিমানটির পেছনের টায়ার ফেটে গেলেও দক্ষতার কারণে পাইলট ক্ষয়ক্ষতি ছাড়াই বিমান অবতরণে সক্ষম হন। আর পেছনের অন্যান্য চাকা ঠিক থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ৭২ যাত্রী বা ক্রর কেউ হতাহত হননি।
আরও পড়ুন : ‘বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, জনগণ তাদের সাথে নেই’






ছিনতাই ও পুলিশ সদস্যকে মারধরের মামলায় ১২ খেলোয়াড় গ্রেফতার - tathyasangjog
March 6, 2023[…] আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে অবতরণের সময় বিজ… […]