জাতীয় ফিচার

শহিদুল আলমের মুক্তি: ইসরাইলি হেফাজত থেকে ফিরছেন ঢাকায়

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের হাতে আটকের পর মুক্তি পেয়েছেন। ফিলিস্তিন সংহতি অভিযানে অংশ নেওয়ার কারণে তাকে আটক করা হয়েছিল। শুক্রবার (১০ অক্টোবর) মুক্তি পাওয়ার পর তিনি শনিবার ভোরে ঢাকায় ফিরবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শহিদুল আলমকে বহনকারী বিমান শনিবার সকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় শহিদুল আলম তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে অভ্যর্থনা জানান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রওনা দেবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইসরাইলি কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাঁর মুক্তির জন্য তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছিল।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র