দেশ সংযোগ ফিচার

লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিকে প্রভাবিত করে

লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়াও পরিবার, সম্প্রদায় এবং সামগ্রিকভাবে জাতিকে প্রভাবিত করে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘জেন্ডার-বেইজড ভায়োলেন্স বেঞ্চ বুক লঞ্চ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশে ইউএসএআইডি’র প্রোমোটিং পিস অ্যান্ড জাস্টিস অ্যাকটিভিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, এ সহিংসতা কেবল শারীরিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গভীর মনস্তাত্ত্বিক ক্ষত সৃষ্টি করে, পারিবারিক কাঠামোকে ব্যাহত করে এবং অর্থনৈতিক ও সামাজিক স্তরে ক্ষতিগ্রস্তদের অগ্রগতিতে বাধা দেয়।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং প্রশমনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদালত এ ধরণের সহিংসতায় ক্ষতিগ্রস্থদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যাতে তারা প্রতিকার পায় এবং অপরাধীদের জবাবদিহি করতে পারে। এমন প্রেক্ষাপটে, নারী ও শিশু নির্যাতন এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিষয়ক মামলার জটিল বিষয়গুলোর সহজ সমাধানে বিচার বিভাগীয় বেঞ্চ বুক দুটি বিচারকদের সহায়ক হিসেবে কাজ করবে।

আনিসুল হক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব স্তরের মানুষের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সমাজের দুর্বল ও অসহায় মানুষদের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে ব্যাপক পরিসরে আইনি, প্রশাসনিক এবং নীতিগত সংস্কার করেছে।

তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সু-দৃষ্টি দিয়েই তার সরকার ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইনের মতো গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছে। ২০১২ সালে পর্নোগ্রাফি (নিয়ন্ত্রণ) আইন এবং মানব পাচার প্রতিরোধ আইন করেছে৷ এ আইনগুলো সহিংসতা এবং লিঙ্গ-ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী স্তম্ভ হিসাবে দাঁড়িয়েছে৷

তিনি বলেন, নারী ও শিশুরা মানব পাচারের প্রধান লক্ষ্যবস্তু। এ ঘৃণ্য অপরাধ দমনে কৌশলগতভাবে ৭টি বিভাগীয় সদরে ৭টি মানব পাচার বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে সরকার দেশব্যাপী ১০১টি বিশেষায়িত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার মাধ্যমে একটি উল্লেখযোগ্য নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। এ দূরদর্শী পদক্ষেপগুলো নারী ও শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হিসেবে করেছে।

 

রিপোর্টার

About Author

11 Comments

  1. সম্পর্কের মাধুর্য বজায় রাখতে যে টিপসগুলি অনুসরণ করবেন - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  2. প্রথমবারের মতো বিদেশ ভ্রমণ করলে যে বিষয়গুলো মাথায় রাখবেন - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  3. অতিরিক্ত আম খেলে এসব ক্ষতি হয় - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  4. বর্ষায় গর্ভবতী নারীদের চাই বাড়তি সতর্কতা - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  5. সুস্থ মস্তিষ্কের জন্য ডায়েটে এই খাবারগুলি অন্তর্ভুক্ত করুন - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  6. এই গৃহস্থালী জিনিসগুলি আপনার টয়লেট সিটের চেয়েও নোংরা - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  7. ব্রেন টিউমার সম্পর্কিত এই মিথগুলি বিশ্বাস করেন; সত্যতা জেনে নিন - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  8. আর্থ্রাইটিস শিকার হতে পারে বাচ্চারাও - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  9. উচ্চ কোলেস্টেরল বাড়লে চোখ এবং ত্বকে এই লক্ষণগুলি দেখা দেয় - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  10. দাবা খেলা শুধু স্মৃতিশক্তি বাড়ায় না, আত্মবিশ্বাসও বাড়ায় - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

  11. এই মৌসুমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা করবেন - Tathya Sangjog

    July 22, 2023

    […] আরও পড়ুনঃ লিঙ্গভিত্তিক সহিংসতা সামগ্রিক জাতিক… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার