রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সমর্থন পাওয়ার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাপান রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে তাদের সহায়তা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। বৈঠকালে তিনি মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী জাপানকে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ দেশ হিসেবে অভিহিত করেন।
তারা বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বাংলাদেশে বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নে টোকিওর সহায়তা নিয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব নয়: প্রধানমন্ত্রী





