রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ফিনল্যান্ডের
মিয়ানমার থেকে বাস্তচ্যুত রোহিঙ্গা ইস্যুতে ফিনল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো ।
গতকাল শনিবার বাহরাইনের মানামায়, ১৮তম আইআইএসএস মানামা সংলাপের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ বিষয়ে আশ্বস্ত করেন।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি কোভিড-১৯ মোকাবেলা এবং বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।
বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে খাদ্য ও জ্বালানি সংকটসহ দ্রব্য মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, এ যুদ্ধের ফলে মূলত সারাবিশ্বের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উভয় পররাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত সকল দেশের জনগণের কল্যাণে অনতিবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিসমাপ্তির ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ও ফিনল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক ফোরামে বহুপাক্ষিক ও বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সবুজ শক্তি বা গ্রিন এনার্জির বিষয়ে ফিনল্যান্ডের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং এক্ষেত্রে বাংলাদেশকে দক্ষতা ও প্রযুক্তি দিয়ে সহযোগিতার আহবান জানান।
আরও পড়ুনঃ “পাইপলাইনের মাধ্যমে আগামী বছর ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে”






শিল্পায়নের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধি আনব: প্রধানমন্ত্রী - tathyasangjog
November 20, 2022[…] আরও পড়ুনঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাক… […]
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে আদালত থেকে ছিনিয়ে নিল অন্য জঙ্গিরা - tathyasangjog
November 20, 2022[…] আরও পড়ুনঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাক… […]
বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ হবে না : ওবায়দুল কাদের - tathyasangjog
November 20, 2022[…] আরও পড়ুনঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাক… […]
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ - tathyasangjog
November 20, 2022[…] আরও পড়ুনঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাক… […]