জাতীয় ফিচার

বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ হবে না : ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই অপপ্রচার করুক বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ হবে না। ফখরুল মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন মিথ্যাবাদী মানুষ। আবার ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশ গিলে খাবে।

আজ রোববার বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। আগুন নিয়ে, লাঠি নিয়ে খেলতে দেবো না। রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। খেলার নিয়ম ভাঙলে খবর আছে।

মন্ত্রী বলেন, লন্ডনে পলাতক তারেক রহমানের নেতৃত্বে নাকি দ্বিতীয় স্বাধীনতা আনবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বাংলাদেশ কি দ্বিতীয়বার স্বাধীন হবে? বিএনপি স্বাধীনতার শত্রু। স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এদের বিরুদ্ধে খেলা হবে। ১০ ডিসেম্বর নিয়ে এখন আগের বক্তব্য অস্বীকার করলেও বিএনপির অন্তরে ভিন্ন কৌশল। আওয়ামী লীগ রাজপথে থাকবে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেয়া হবে।

আরও পড়ুনঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ফিনল্যান্ডের

রিপোর্টার

About Author

1 Comment

  1. "সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে দেশকে গড়ে তুলছে" - tathyasangjog

    November 20, 2022

    […] আরও পড়ুনঃ বাংলাদেশে ইনশাআল্লাহ দুর্ভিক্ষ হবে ন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র