জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; সতর্ক হয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার”

"দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের শাস্তি দেবে সরকার"

রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, খুব সতর্ক হয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার।

আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ২৫তম এবং পঞ্চম অধিবেশনের শেষ দিন এ অভিযোগ করেন তিনি।

এদিন একাদশ জাতীয় সংসদের শেষ কার্যদিবসের সমাপনী বক্তব্য দিতে গিয়ে গত ২৮ তারিখ বিএনপির কর্মসূচিতে সহিংসতার ভিডিও দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে এবং এ সরকার হটাবে। নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাই। বিএনপি গত ২৮ তারিখ যে তাণ্ডব চালিয়েছে তার একটি ভিডিওচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে তারা কী করেছে!

বিএনপি-জামায়াত দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছি ঠিক। কিন্তু সেসময় বিএনপি-জামায়াত সন্ত্রাস, অগ্নিসংযোগ করেছে। জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে চলেছে। গত ২৮ অক্টোবরও বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করেছে।

আওয়ামী লীগ দেশে গঠনমূলক কাজ করে আর বিএনপি দেশকে ধ্বংস করে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ “খুব শিগগিরই ওমান ভিসা স্থগিতাদেশ তুলে নেবে”

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র