জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮০ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৫৭ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ছয় হাজার ২৬৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৫ জন, এবং ঢাকার বাইরের বাসিন্দা এক হাজার দুজন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন, ঢাকার বাইরের ছয়জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৬ হাজার ১৬৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ২৮৭ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৭৫ হাজার ৮৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৩৫০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৪৫ জন এবং ঢাকার বাইরের এক হাজার পাঁচজন।

১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৫১৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭ হাজার ৬৯৯ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৭০ হাজার ৮১৭ জন।

আরও পড়ুনঃ “রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; সতর্ক হয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র