রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকাল ৩টার দিকে রাজশাহীর বানেশ্বর-চারঘাট মহাসড়কে উপজেলার নাওদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার চিতলপুকুর এলাকার তজিবর রহমানের ছেলে মো. অনিক (১৮) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মো. মুরাদ (১৭)।
এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল ইসলাম জানান, বানেশ্বর-চারঘাট মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে মোটরসাইকেলের চালক অনিক ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর অবস্থায় মুরাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।





