রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে ।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৭৭ পিস ইয়াবা, ৬ কেজি ৫২২ গ্রাম গাঁজা, ১২ গ্রাম ৩৯ পুরিয়া হেরোইন ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।





