রাজধানীতে মাদকবিরোধী অভিযান; আটক ৪০
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করেছে।
রোববার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।
এ সময়ে তাদের হেফাজত থেকে ২৯৯১ পিস ইয়াবা, ১২২ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৩১ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করে পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুনঃ বাংলাদেশের পক্ষ থেকেই স্থগিত প্রধানমন্ত্রীর জাপান সফর





