জাতীয়

রাজধানীতে ডিএমপির অভিযান; গ্রেফতার ৩০

ভারতের আসামে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে । এ সময় গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ৩০২ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

আরও পড়ুনঃ চতুর্থবারের মত বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র