যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বহনকারী বাস ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
যুক্তরাষ্ট্রের ওহাইওতে শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ছজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
মঙ্গলবার ওহাইওর কলম্বাসে লিকিং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানা গেছে, মঙ্গলবার সকালে ইন্টারস্টেট সেভেনটিতে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। এতে ছয়জন নিহত এবং ১৮ জন আহত হন।
দুর্ঘটনার বিষয়ে টস্কারাওয়াস ভ্যালি লোকাল স্কুলের সুপারিনটেনডেন্ট ডেরেক ভারানস্কি জানিয়েছেন, কলম্বাসে ওহাইও স্কুল বোর্ড অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তাদের ভাড়া করা বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও শিক্ষকরা ছিলেন।
আরও পড়ুনঃ অগ্নিসন্ত্রাস থেকে দেশরক্ষায় প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব: তথ্যমন্ত্রী





