জাতীয়

যশোরে ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের রাজারহাটে প্রাইভেট কার থেকে প্রায় ৯ কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোরের ৪৯ বিজিবি ও খুলনার ২১ বিজিবি যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার প্রাইভেট কারসহ এই স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা সোনার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। এ নিয়ে খুলনা সেক্টরের দুই ব্যাটালিয়ন এক বছরে ৪৫টি অভিযানে ১৬৩ কেজি সোনা জব্দ করেছে। এই সোনার বাজার মূল্য প্রায় ১৪০ কোটি ৬৮ লাখ টাকা।

মঙ্গলবার রাতে ৪৯ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে খুলনা সেক্টরের ২১ বিজিবি ও ৪৯ বিজিবি জানতে পারে সোনার একটি বড় চালান ভারতে পাচার হতে যাচ্ছে। ঢাকা থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৫৭৭) দুজনে এই চালান নিয়ে খুলনা হয়ে যশোর দিয়ে বেনাপোল অভিমুখে যাচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ২১ বিজিবি খুলনা থেকে তাদের অনুসরণ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দ্রুত গতিতে যশোর পার হওয়ার চেষ্টা করে। এ সময় ৪৯ বিজিবিও তাদের আটকে অভিযান চালিয়ে থামার নির্দেশ দিলে কারটি রাজারহাট এলাকা দিয়ে পালিয়ে যায়। কিছু দূর যেতেই সেটি দুর্ঘটনায় পতিত হলে চালক ও অপর যাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লোকানো ৬০টি সোনারবার উদ্ধার ও জব্দ করে বিজিবি। জব্দ সোনার ওজন ৮ কেজি ৯৭৪ গ্রাম। বাজার মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। প্রাইভেটকারটির মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক।

আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র