জীবনযাপন

ময়লার ব্যাগের দাম ১৮০০ ডলার

বিশ্বের অন্যতম সেরা একটি ব্র্যান্ড হচ্ছে ব্যালেনসিয়াগা। তারাই এমন অদ্ভুত সব ডিজাইনের ব্যাগ, জুতা, কানের দুল বাজারে এনেছে এর আগেও। আসলে ব্যাগটি তৈরি করা হয়েছে বাড়ির ময়লা ফেলার ব্যাগের আদলে এজন্য নির্মাতা সংস্থা এটির নাম দিয়েছে ট্র্যাশ ব্যাগ। এই ব্যাগের দামই ১৮০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা। 

সম্প্রতি একই সংস্থা জুতার ফিতা দিয়ে তৈরি কানের দুল এনেছে বাজারে। যেটির দাম ২৬১ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়বে ২৫ হাজার টাকা।

বিভিন্ন ধরনের কানের দুল পরেন নারীরা। স্বর্ণ-রুপার পাশাপাশি বিভিন্ন ধাতুর কানের দুল পাওয়া যায় বাজারে। সেখানেও বৈচিত্র্যের শেষ নেই।

জুতার ফিতা দিয়ে তৈরি করা হয়েছে এই দুল। কালো রঙের জুতার ফিতা দিয়ে তা তৈরি করা হয়েছে। জুতার ফিতা বেঁধে রাখার পর যেমন দেখতে লাগে এই কানের দুলও দেখতে অনেকটা সে রকমই। জুতার ফিতার সঙ্গে লাগানো রয়েছে একটি হুক। সেই হুকের মাধ্যমে কানে পরতে হবে দুলটি।

ব্যালেনসিয়াগা নামের ওই সংস্থাটি নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছে ওই দুলের ছবি।

সম্প্রতি যে ব্যাগটি নিয়ে এত শোরগোল সেটি তৈরি হয়েছে বাছুরের চামড়া দিয়ে। উপরে দেওয়া হয়েছে চকচকে একটি আবরন। কালো, সাদা, লাল ও নীল রঙে পাওয়া যাবে এই ব্যাগগুলো।

আরও পড়ুনঃ অপ্রাপ্তবয়স্করাই ছিল সিরিয়াল কিলার লোপেজের টার্গেট?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের