মেট্রোরেলে যা করা যাবে না
বুধবার উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে সাধারণ যাত্রীরা বৃহস্পতিবার থেকে এ পরিবহনে যাতায়াত করতে পারবেন।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলে চড়ার সময় সঙ্গে পোষা প্রাণী যেমন: কুকুর, বিড়াল বহন করা যাবে না। সঙ্গে রাখা যাবে না বিপজ্জনক বস্তু। যেমন: আগ্নেয়াস্ত্র, ছুরি, চাকু। স্টেশনে বা ট্রেনে ফেলা যাবে না থুতু ও পানের পিক। করা যাবে না ধূমপান। পাশাপাশি প্ল্যাটফর্মে বসে কোনো খাবার গ্রহণ করা যাবে না। স্টেশনে বা ট্রেনে কোথাও ময়লা ফেলা যাবে না। আর উচ্চ শব্দে গান বাজানো বা রিংটোন নিষেধ করা হয়েছে।
আরও পড়ুনঃ মেট্রোরেল নগর গণপরিবহন ব্যবস্থায় অনন্য মাইলফলক






স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
December 28, 2022[…] আরও পড়ুনঃ মেট্রোরেলে যা করা যাবে না […]
মানসিক সমস্যায় আক্রান্ত রোগীর বড় একটি অংশ শিশু: স্বাস্থ্যমন্ত্রী - tathyasangjog
December 28, 2022[…] আরও পড়ুনঃ মেট্রোরেলে যা করা যাবে না […]