জাতীয় ফিচার

মেট্রোরেলের কারওয়ান বাজার-শাহবাগ স্টেশন খুলল

মেট্রোরেলের বহুল কাঙ্ক্ষিত কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলে দেয়া হয়েছে। এখন থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনই ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল অভিমুখে ছেড়ে আসা ট্রেনটি কারওয়ান বাজার এসে পৌঁছায় সকাল ৭টা চৌত্রিশ মিনিটে। প্রথম ট্রেনের প্রথম যাত্রী হয়ে প্রতীক্ষিত স্টেশনে নামতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।

শাহবাগ স্টেশনেও দেখা যায় একই রকম উচ্ছ্বাস। কেননা মিডিয়াপাড়া হিসেবে খ্যাত কারওয়ান বাজার এবং শাহবাগে কয়েকটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান থাকায় দীর্ঘদিনের চাহিদা ছিল স্টেশন দুটি খুলে দেয়ার।

তবে সবগুলো স্টেশন খুলে দেয়া হলেও মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানোর দাবি যাত্রীদের।

বর্তমান নিয়ম অনুযায়ী মতিঝিল থেকে আগারগাঁও অংশে ট্রেন চলবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। তবে এমআরটি পাসধারীরা বেলা ১২টার ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন। আগামী বছরের মার্চ থেকে দুই অংশের ট্রেন চলাচলের সময় সকাল থেকে রাত অবধি করার লক্ষ্যমাত্রা কর্তৃপক্ষের।

আরও পড়ুনঃ স্ট্রেস কমাতে সাহায্য করে হ্যাপি হরমোন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র