জাতীয়

মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে ভয়াবহ ভূমিধসে মৃত্যু বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৯ জন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক তান শ্রী অ্যাক্রিল সানি আবদুল্লাহ সানি।

তিনি বলেন, এ মুহূর্তে আমাদের মূল অগ্রাধিকার হলো ভূমিধসের ঘটনায় নিখোঁজ বাকি ৯ জনের সন্ধান ও তাদের উদ্ধার করা। মর্মান্তিক এ ঘটনায় ৭ শিশু প্রাণ হারিয়েছে বলেও জানান তিনি। এর আগে পাশাপাশি এক নারী ও এক যুবকের লাশ পাওয়া যায়। তারা মা-ছেলে বলে ধারণা করা হচ্ছে। ভূমিধসের বিষয়ে পুলিশ তদন্তের নেতৃত্ব দেবেন সেলাঙ্গর অপরাধ তদন্ত বিভাগের প্রধান বাহারুদিন মাত তাইব।

সেলাঙ্গরের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানায়, নিখোঁজদের বেশিরভাগই মাটির নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা চিরুনি অভিযান চালাচ্ছে। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের বাতাং কালি পাহাড়ি এলাকায় এ ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

সেলাঙ্গরের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট আরও জানায়, স্থানীয় এক অরগানিক কৃষি ফার্মের ক্যাম্পিং চলছিল রাজধানী কুয়ালালামপুর থেকে উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এ পাহাড়ি অঞ্চলটিতে। সেখানে ৯৪ জন অবস্থান করছিলেন। তবে হঠাৎই পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটলে সেখানে থাকা বেশিরভাগ মানুষই মাটির নিচে চাপা পড়েন।

আরও পড়ুনঃ গণমিছিলের তারিখ পরিবর্তন করলো বিএনপি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র