অন্যান্য দেশ সংযোগ ফিচার রাজনীতি

“মার্কিন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র সরকারকেই জিজ্ঞেস করেন”

মার্কিন নতুন ভিসানীতি ঘোষণা হওয়ার পর থেকে অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে স্কলারশিপ থাকা সত্ত্বেও ভিসা বাতিল হওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,তারা কী নিয়ম-নীতি করে এটা তাদের মাথাব্যথা, আমার না। ওইটা যুক্তরাষ্ট্র সরকারকেই জিজ্ঞেস করেন।

আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের অধিকাংশ লোকজন এসব ভিসা নিয়ে খুব চিন্তিত নয়। কিছু মানুষভাবে কোন দেশে যাবে না যাবে। আমি যেটা করতে চাই আমাকে ভিসা দেবে ডেকে নিয়ে। আমি নিজেকে যথেষ্ট করে গড়ে তোলার আগে এটা প্রত্যাশা করতে পারি না। তারা কি করলো না করলো সেটা আমাদের বিষয় না।

দিল্লিতে হাসিনা-বাইডেনের আলাচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, খুব ভালো, ভালো কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি, পরিবারের লোকদের হারিয়েছি। বাংলাদেশের জনগণই আমার পরিবার। তাদের মুখে দু’বেলা ভাত, জীবন মানের উন্নয়নের জন্য আমি কাজ করছি।

তিনি বলেন, আমার বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। এদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই। আমাদের স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ। আমার একটাই জীবনের কাম্য, আমার দেশবাসীর মঙ্গল করা।

সরকারপ্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট কী বলেছেন, জানতে চাইলে মোমেন বলেন, তিনি বলেছেন, আমি জানি।

নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওগুলো নিয়ে আলাপ হয়নি।’

অন্য এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমরা কখনও চাপের মুখে ছিলাম না। আমরা চাপের মধ্যে নাই। আমরা আগামী অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপের মধ্যে নেই। আপনারা (গণমাধ্যম) বরং চাপের মধ্যে আছেন। আপনারা (গণমাধ্যম) আমাদের চাপের মধ্যে ফেলতে চান।

আরও পড়ুনঃ “দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার