জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“মানুষকে পুড়িয়ে মারা, জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই”

রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক বলেছেন, মিছিল-মিটিংয়ের অধিকার, কথা বলার অধিকার সবারই রয়েছে। তাই বলে মানুষকে পুড়িয়ে মারা, জানমালের ক্ষতি করার অধিকার কারও নেই। যারা এসব করেছে, তাদের অনেককে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সম্পতি রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাস ও বিভিন্ন গাড়িতে দেয়া আগুনে দগ্ধ ব্যক্তিদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধ, মিছিলের নামে বিএনপি-জামায়াত বিভিন্ন বাসে পেট্রোলবোমা ছুড়েছে। যাতে অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ৭ জন ভর্তি হয়েছেন। এখনও ৬ জন ভর্তি আছেন। এর মধ্যে ২ জনের অবস্থা খুবই খারাপ। প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর রাখছেন।

জাহিদ মালেক বলেন, অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, শ্রমিকরা কাজে যেতে পারছে না। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। তারা অনলাইনে ক্লাস করছে, মা-বাবারাও স্কুলে পাঠাচ্ছে না। গ্রাম থেকে যেসব কাঁচামাল আসে সেগুলো বহনে কষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে স্বাস্থ্যসেবাও নিতে পারছে না। মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় আসা যাবে না। সঠিক পথে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এ ছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে স্বাস্থ্যমন্ত্রী পদে তিনি টিকে থাকতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী রয়েছি ১০ বছর ধরে। এই ১০ বছরে স্বাস্থ্য খাতে যে উন্নয়ন হয়েছে তা গত ৪০ বছরেও হয়নি। অনেক পুরস্কার পেয়েছি। যত দুর্যোগই আসুক স্বাস্থ্যসেবায় কোনো ঘাটতি হয়নি। স্বাস্থ্যখাতে উন্নয়ন হওয়ায় এখন বাইরের দেশের মানুষ চিকিৎসা নিতে বাংলাদেশে আসছে। অনেক বিদেশি শিক্ষার্থী বাংলাদেশের মেডিকেলে পড়ছে। কাজেই আমাদের পজিশন জনগণ মূল্যায়ন করবে, প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন।

আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র