জাতীয় ফিচার

মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরে কোনো বাধা থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ট্রাইব্যুনালে যে রায় হোক, তা কার্যকর হবে। রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকরে কোনো বাধা থাকবে না, পুলিশ-প্রশাসন প্রস্তুত।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে এখন সবাই নির্বাচনমুখী। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।

বৈঠকে বরিশাল বিভাগের ৬ জেলার ডিসি, এসপি, র‍্যাব-পুলিশ প্রধানসহ ৫০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপদেষ্টা নির্দেশ দেন, নির্বাচনী প্রচারে হামলা, ককটেল বিস্ফোরণ বা গুজব ছড়ানো রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে। দেশব্যাপী ১০০০ মোবাইল স্ট্রাইকিং ফোর্স, ড্রোন সার্ভেইল্যান্স ও সাইবার মনিটরিং টিম মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় ৩০০ জন গ্রেফতার হয়েছে এবং ৫০টি মামলা দায়ের করা হয়েছে। ফেব্রুয়ারি নির্বাচনে ৩ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যাতে ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র