মণিপুরে জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪
ভারতের মণিপুরে রাজ্যে চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ৫৪ জনের মধ্যে ১৬টি মৃতদেহ চূড়াচাঁদপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া ১৫টি মৃতদেহ ইম্ফল পূর্ব জেলার জওহরলাল নেহরু ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটালে রাখা হয়েছে। ইম্ফল পশ্চিম জেলার ল্যামফেলের আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ২৩ জনের মৃত্যুর খবর জানিয়েছেন।
এদিকে শুক্রবার রাতে চূড়াাচাঁদপুর জেলায় দুটি পৃথক সংঘর্ষে পাঁচ বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের দুই জওয়ান আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, চূড়াচাঁদপুর জেলার সাইটনে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে একটি সংঘর্ষ ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। বিদ্রোহীরা তোরবুং-এ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় ও তাদের গুলি পাল্টাতে বাধ্য করে।
তবে রাজ্যের কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও হতাহতের খবর জানানো হয়নি। কিন্তু ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের শনিবার (০৬ মে) বলেছেন, কয়েক দিনে সহিংসতায় অনেক মানুষের প্রাণহানির পাশাপাশি সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যটিতে মূলত ৬০ শতাংশ মানুষই আদিবাসী সম্প্রদায়ের। ভারতীয় গণমাধ্যমের দাবি, মণিপুরে মেতাই সম্প্রদায়কে আদিবাসী তফসিলি উপজাতি হিসাবে স্বীকৃতি দেয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রদায়টি বিগত ১০ বছর ধরে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছিল।
আরও পড়ুনঃ শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক





