জাতীয় ফিচার

ভারত-বাংলাদেশ অংশীদারত্বে দিকনির্দেশনা দেবে খালেদা জিয়ার দর্শন: এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত-বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করবে।

বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। সাক্ষাৎ শেষে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জয়শঙ্কর লেখেন, ঢাকায় পৌঁছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আরও লেখেন, “আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।”

খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছান জয়শঙ্কর। এটি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো ভারতীয় মন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফর শেষে বিকেলেই তার ভারতে ফেরার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

জয়শঙ্করের এ সফরকে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনার ইঙ্গিত বলেও মনে করা হচ্ছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র