ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের ফিচার
স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর ১২৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম। এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। চারটি ভিন্ন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি। এই ফোন রেটিং প্রাপ্ত একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় এই ফোন নষ্ট হবে না।
চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির ‘এ’ সিরিজের এই ফোন। স্যামসাংয়ের তরফে তাদের এই ফোনের ৬ জিবি র্যাম মডেলের ইএমআই শুরু হচ্ছে ৪৩১২ টাকা থেকে। আর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট কেনা যাবে ৪৪৯৯ টাকা ইএমআইয়ের ভিত্তিতে। এছাড়াও এই ফোন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রি-বুকিং করলে ৩০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি
স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
এখানে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর ১২৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি, যা আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
এই ফোনে রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।
কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১, জিপিএস/এ-জিপিএস, টাইপ- সি ইউএসব পোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।





