জাতীয়

ভারতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিহত ১

ভারতের বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমান দুটিতে থাকা তিন পাইলটের মধ্যে ১ জন নিহত হয়েছেন।

শনিবার সকালে দেশটির মধ্য প্রদেশের গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে বিমান দুটি উড্ডয়ন করেছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০ এবং মিরেজ-২০০০ সিরিজের দুটি যুদ্ধবিমান তিনজন পাইলটকে নিয়ে উড্ডয়ন করে। প্রাথমিকভাবে জানা গেছে, যুদ্ধবিমান দুটি প্রশিক্ষণের স্বার্থে উড্ডয়ন করেছিল। তিনজন পাইলটই বিমান থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তাদের মধ্যে দুজন নিরাপদে রয়েছেন। অপর পাইলটের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বিমান দুটি গোয়ালিয়রের মোরনিয়া নামক একটি গ্রামে বিধ্বস্ত হয়।

ভারতীয় বিমানবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ‘বিমান দুটি আকাশে পরস্পর সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খুঁজে বের করতে একটি সামরিক আদালত গঠন করা হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগে সুখোই যুদ্ধবিমানটিতে ‍দুজন পাইলট ছিল এবং মিরেজে ছিল একজন।’

আরও পড়ুনঃ পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলিবর্ষণে নিহত ৭

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র