জাতীয়

ভারতের আসামে জন্ম হয়েছে মেসির!

ফ্রান্সকে হারিয়ে প্রায় ৩৬ বছর পর স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার। বিশ্বকাপ জয়ের আনন্দে টুইটারেও উপচে পড়ছে মেসি ভক্তদের শুভেচ্ছা বার্তা।

তেমনই এক টুইটে ভারতের আসামের কংগ্রেস সাংসদ আব্দুল খালেক দাবি করেছেন, মেসির জন্ম আসামে।

রোববার রাতে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর আসামের বরপেটা কেন্দ্রের সাংসদ খালেক মেসিকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, ‘আমরা তোমার আসাম-যোগের জন্য গর্বিত।’

এরপরই মেসির ‘আসাম-যোগ’ সম্পর্কে জানতে চান এক টুইটার ব্যবহারকারী। প্রত্যুত্তরে সাংসদ আব্দুল খালেক লেখেন, ‘মেসির জন্ম আসামে’। আদতে মেসির জন্ম আর্জেন্টিনার রোসারিওতে।

এদিকে ওই টুইট প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নিজের ভুল বুঝতে পেরে পরক্ষণেই টুইটটি ডিলিট করে দেন সাংসদ খালেক। কিন্তু বিতর্ক তাতে থামেনি।

একজন সাংসদ হয়ে কেন মেসি সম্পর্কে এমন ভুল তথ্য দিলেন, তা নিয়ে সরব হন অনেকে। ওই টুইট ঘিরে টুইটারে শুরু হয় ট্রলিং।

 

আরও পড়ুনঃ “জাতি ২০০৯ সালের বিডিআর ঘটনা পুনরাবৃত্তি দেখতে চায় না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র