জাতীয়

ভয়েস অব আমেরিকার সম্প্রচার নিষিদ্ধ করেছে আফগানিস্তান

আফগানিস্তানে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এবং রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির সম্প্রচার নিষিদ্ধ করেছে তালেবান সরকার।

বৃহস্পতিবার এই নিষিদ্ধের কথা জানায় তালেবান কর্তৃপক্ষ।

এ বিষয়ে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, কোনো সম্প্রচার মাধ্যম যদি বারবার আফগানিস্তানের প্রেস আইন ভঙ্গ করে তবে তাদের সম্প্রচার করার সুযোগ কেড়ে নেয়া হবে। ভয়েস অব আমেরিকা এবং রেডিও লিবার্টি আফগান প্রেস আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। সেই সঙ্গে তারা পেশাদারিত্ব দেখাতে ব্যর্থ হয়েছে। এ কারণে তাদের সম্প্রচার বন্ধ করা হয়েছে।

এদিকে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, সম্প্রচার করা প্রোগ্রামের বিষয়বস্তু নিয়ে অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানায়নি তালেবান সরকার।

জানা গেছে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দেশটিতে সংবাদমাধ্যমের সংখ্যা ৪০ শতাংশ কমে গেছে। এ ছাড়া দেশটিতে সাংবাদিকের সংখ্যা ৬০ শতাংশ কমেছে বলেও জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ যশোরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৫

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র