দেশ সংযোগ

ভয়াবহ দাবানলে হাওয়াইয়ে ৩৬ জনের মৃত্যু

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) রাতে কর্তৃপক্ষ জানিয়েছে,দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ায় অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লাহাইনা শহরের বাসিন্দারা। চারদিকে সমুদ্রবেষ্টিত মাউই অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ছেন, ঘটেছে হতাহতের ঘটনা। এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শহরটিতে।

এদিকে, হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত ৭টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লাহাইনা শহরটির রাস্তাঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়িঘর ও দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে নিঃস্ব হয়ে গেছেন অসংখ্য মানুষ।

দুর্ঘটনা এড়াতে অন্তত ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন আরও অন্তত ১৫ হাজার মানুষ। উদ্ধারকর্মীরা জানান, শহরটির বিদ্যুৎ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ধ্বংসাবশেষের কারণে উদ্ধার তৎপরতায়ও ব্যাঘাত ঘটছে।

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এই বিষয়গুলি উপেক্ষা করা আপনার পাশাপাশি শিশুর জন্যও বিপজ্জনক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য