জাতীয় ফিচার

ব্রিটেনের নতুন রাজা হলেন প্রিন্স চার্লস

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনের অধিকারী হয়েছেন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস।

তিনি রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিংহাসনের উত্তরাধিকারী হলেও প্রিন্স উইলিয়াম প্রিন্স অব ওয়েলস হবেন না। তিনি উত্তরাধিকার সূত্রে অবশ্য তার বাবার অন্য আরেকটি পদবী – ডিউক অব কর্নওয়াল – পেয়ে গেছেন। তার স্ত্রী ক্যাথরিন পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল হিসেবে।

চার্লসের স্ত্রীর জন্যও নতুন পদবী আসবে। তার পূর্ণাঙ্গ পদবী হলো কুইন কনসর্ট। কনসর্ট শব্দটি রাজা বা রানির স্ত্রী অথবা স্বামীর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

মায়ের মৃত্যুর প্রথম ২৪ ঘণ্টা বা কমবেশি কিছু সময়ের মধ্যে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে চার্লস আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষিত হবেন।

এটি ঘটবে অ্যাকসেশন কাউন্সিল নামে এ ধরনের আনুষ্ঠানিকতার যে সংঘ রয়েছে, তাদের সামনে । এই সংঘে রয়েছে প্রিভি কাউন্সিলের সদস্যরা – যাদের মধ্যে আছেন একদল সাবেক ও বর্তমান জেষ্ঠ পার্লামেন্ট সদস্য এবং রাজকীয় সম্ভ্রান্ত ব্যক্তি – এবং আরও কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তা, কমনওয়েলথ হাই কমিশনারগন এবং লন্ডনের লর্ড মেয়র। আনুষ্ঠানিকতার চুড়ান্ত পর্বে তিনি চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ড মুকুট স্থাপন করবেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র