জাতীয় ফিচার

ব্রাজিলে স্কুলে কুড়াল হামলায় ৪ শিশু নিহত

ব্রাজিলের একটি কিন্ডারগার্টেন স্কুলে কুড়াল হামলার ঘটনায় প্রাণ গেছে ৪ শিশু শিক্ষার্থীর। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫ জন।

জানা যায়, স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) ব্রাজিলের সান্তা ক্যাটারিনা প্রদেশের একটি কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটে। ছোট একটি কুড়াল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ২৫ বছর বয়সী এক যুবক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে পুলিশ। হতাহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ওই যুবক স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢোকে বলে জানিয়েছে পুলিশ। হামলার কারণ জানতে চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুনঃ সারাক্ষণ ক্ষুধার্ত লাগে? ভুলেও এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র