জাতীয় দেশ সংযোগ ফিচার

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচোর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

আজ বুধবার সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।

সন্ধ্যা সাড়ে ৬টায় এই সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে গণভবনে পৌঁছাতেই পারেননি ব্রাজিলিয়ান কিংবদন্তি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হোটেল রেডিসন থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সাক্ষাৎকার অনুষ্ঠানে শেখ হাসিনা রোনালদিনহো বাংলাদেশে আসায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’ বিশ্বকাপজয়ী ফুটবলারের আগমন দেশের ফুটবলে প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোনালদিনহোও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও নারী ফুটবলে অবদান সম্পর্কে অবগত আছেন বলে জানান। তিনি এ জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে হাজির হন রোনালদিনহো। হোটেল রেডিসনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ “বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় পরিবর্তন আসবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র