জাতীয় ফিচার

“ব্রডব্যান্ড বন্ধের নির্দেশনা নেই”

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেছেন, ঢাকাসহ সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে। ব্রডব্যান্ড বন্ধের কোনো নির্দেশনা নেই।

আজ রোববার বিকেল ৩টার দিকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে আইএসপি গ্রাহকরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাচ্ছেন। তবে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানিগুলোর সার্ভার থেকে আমরা অনেক সময় ধরে আপডেট পাচ্ছি না। ফলে অনেকেই ভিপিএন চালু করেছে। এতে কিছুটা ধীরগতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ব্রডব্যান্ড বন্ধের কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে এমদাদুল হক বলেন, এখন পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধের কোনো নির্দেশনা আমরা পাইনি।

উল্লেখ্য, রোববার দুপুর ২টা থেকে সারাদেশে কাজ করছে না মোবাইল ইন্টারনেট। অনেক এলাকায় গ্রামীণফোনের নম্বর দিয়ে কল দেওয়াও যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারও বন্ধ হয়ে গেছে। মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন জানিয়েছে, কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র