জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামীকাল বৃহস্পতি এবং শুক্রবার (৭ ও ৮ ডিসেম্বর) ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রীর শিডিউলে বৃহস্পতিবার ব্যক্তিগত সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় গমন এবং শুক্রবার প্রত্যাবর্তনের তথ্য আছে। তবে কোনো কর্মসূচি বা যাতায়াতের সময় নির্ধারিত নেই।

সূত্র আরও জানায়, শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকায় যাবেন মূলত নির্বাচনে তার মনোনয়ন বৈধ হওয়ায় বাবার কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করবেন। পাশাপাশি ঘরোয়াভাবে নির্বাচনী এলাকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাচনী কৌশল ও কর্মপন্থা নিয়ে পরিকল্পনা এবং নির্দেশনা দেবেন।

আরও পড়ুনঃ “টাইপিংয়ের ভুলে শ্রম আইন ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র