জাতীয় ফিচার

দেশে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু

করোনায় একদিনে ৫ মৃত্যু; শনাক্ত ৬১৪

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭১ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৩ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৯৬ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১২ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশে।

আরও পড়ুনঃ অতিরিক্ত লবণ দিয়েই তৈরি হচ্ছে বিস্কুট, চানাচুর, নুডুলস

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৬৮ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৬ শতাংশ।

রিপোর্টার

About Author

1 Comment

  1. দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু - tathyasangjog

    October 3, 2022

    […] আরও পড়ুনঃ দেশে ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র