অর্থ-বাণিজ্য

বুধবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

টিসিবি

বুধবার থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিসেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে। এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্ডধারী পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য যেমন: তেল ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। ডিসেম্বর মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল, মসুর ডাল, চাল, চিনি ও পেঁয়াজ বিক্রি করা হবে।

নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর মাসে একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান অয়েল কিনতে পারবেন।

এছাড়া আমদানি করা পেঁয়াজ প্রাপ্যতা সাপেক্ষে ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি ও প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে ৭০ টাকা কেজি দরে ১ কেজি চিনি বিক্রি করবে টিসিবি। তবে কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক