ফিচার ব্যবসা-বাণিজ্য

বিশ্ববাজারে সোনার দাম বাড়লো

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বিশ্ব বাজারে সোনার দাম আরও বেড়েছে। এ নিয়ে জানুয়ারির পর ১৫তম বার সোনার দাম বাড়লো।

বুধবার স্পট সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩ হাজার ৩৯ ডলার ছড়িয়ে গেছে। এর আগের সেশনে দাম বেড়ে দাঁড়িয়ে ছিল ৩ হাজার ৪৫ ডলারের বেশি।

এদিন মার্কিন সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে ৩ হাজার ৪৬ ডলারে হয়েছে।

সিটি ইনডেক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, বর্তমান গাতিপথ অনুযায়ী এক মাসের বেশি সময়ের মধ্যে সোনার দাম ৩ হাজার ২০০ ডলারে পৌঁছাতে পারে।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছায়। যা ইতিহাসে প্রথম। মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চিয়তা দেখা দেওয়ায় সোনার চাহিদা বাড়ে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ বর্ধিত শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই