Uncategorized

বিএনপি নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করছে। দেশকে যারা নিরাপত্তা দেয়, সেই পুলিশ বাহিনীকে পশুর মত পিটিয়ে হত্যা করেছে। এমন দেশ আমরা দেখতে চাই না।

আজ বুধবার বিকলে চাঁদপুর স্টেডিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করছে। তারা কখনোই দেশের মঙ্গল চায়নি। আর আওয়ামী লীগ দেশকে স্মার্ট দেশে রূপান্তরিত করেছে। শুধু চাঁদপুরকে দেখলেই উন্নয়নের দৃশ্য চোখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, আজকে আমরা সঠিক পথ বেছে নিব। আপনাদের সন্তানেররা যেন বিপথে না যায়। সন্ত্রাসী ও জঙ্গী না হয়। কারণ ওই লন্ডনে বসে যে কাজ করে, ষড়যন্ত্র করে সে সন্ত্রাসী ও জঙ্গীবাদের মূলহোতা। আমরা আমাদের সন্তানদের সেরকম জঙ্গী ও সন্ত্রাসী হিসেবে চাই না। আমরা চাই তারা জ্ঞানে-বিজ্ঞানে ও প্রযুক্তিতে বড় এবং ভালো মানুষ হবে।

দীপু মনি নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিগত ১৫ বছর আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ সময়ে আমি যত উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি তা আপনাদেরই জন্য। কারণ আপনারা নির্বাচিত না করলে আমি পররাষ্ট্রমন্ত্রী কিংবা বর্তমান শিক্ষামন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেতাম না। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন এবং যেসব ভাল কাজ করেছি সেগুলোর কৃতত্ব আপনাদের।

মন্ত্রী বলেন, সামনে নির্বাচন। আমি নির্বাচনের আগে কোনো ওয়াদা করতে চাই না। কারণ আপনারা বিগত দিনে যেসব উন্নয়ন কাজের জন্য আমার কাছে বলেছেন, আমি তা সাধ্যমত বাস্তবায়ন করবার চেষ্টা করেছি। আগামীতে আবারও আপনারা সুযোগ করে দিলে আমি কাজ করব। কারণ চাঁদপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে হবে।

আরও পড়ুনঃ আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান