জাতীয় ফিচার

“বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক; বাঙালি সংস্কৃতি তারা সহ্য করতে পারে না”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা শেখ হাসিনার শোভাযাত্রা পণ্ড করেছিল, সেই অপশক্তি এখনো আছে। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বাঙালি সংস্কৃতি তারা সহ্য করতে পারে না। তাদের চেতনা পাকিস্তান হৃদয়ে পাকিস্তান।

আজ রোববার সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় বর্ষবরণ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে, বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের ইতিহাস, ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হলে এই বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি সংস্কৃতির বহমান ধারাকে আমরা বহমান নদীর মতো এগিয়ে নিয়ে যাবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে।

আরও পড়ুনঃ জলদস্যুদের হাত থেকে মুক্ত ‘এমভি আব্দুল্লাহর’ ২৩ নাবিক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র