বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে কোনো বাধা নেই: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে কোনো বাধা নেই। সরকার সেক্ষেত্রে সহযোগিতা করছে এবং করবে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে যদি সহিংসতা করার অপচেষ্টা চালায়, সেক্ষেত্রে সেটি জনগণ প্রতিহত করবে। জনগণের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে।
আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তো অস্থিরতা তৈরি করতে চায়। সাম্প্রতিক সময়ে তাদের কর্মসূচি সেটিই প্রমাণ করে। তারা ১০ তারিখ ঘিরেও আগুন সন্ত্রাস চালিয়েছে। আগামী ১১ তারিখ আবার তারা অবস্থান কর্মসূচি দিয়েছে। সেখান থেকেও আবার অস্থিরতা সৃষ্টি করবে। আমরা ১০ তারিখ যেমন সতর্ক পাহারায় ছিলাম, ৩০ তারিখও আমরা সতর্ক অবস্থানে ছিলাম। ভবিষ্যতেও যদি তারা এ রকম বিশৃঙ্খলা করতে চায়, তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে উচিত জবাব দেবো।
তিনি আরও বলেন, বিএনপি প্রথম থেকেই বিদায় চায়। গত সাড়ে ১৩ বছর ধরে এ কথা বলে আসছে। আমরা ১৪ বছর ধরে ক্ষমতায়। তার আগে থেকে তারা এই সরকারের বিদায় চাচ্ছে। বিডিআর বিদ্রোহেও তাদের ইন্ধন ছিল। আমরা সরকার গঠনের পর থেকেই তারা এই সরকারের বিদায় চাচ্ছে। এই সরকারকে বিদায় করতে হলে গণতান্ত্রিভাবে নির্বাচন করতে হবে এবং তাদের জনপ্রিয়তা যাচাই কতে হবে। অন্যকোনো পথে এই সরকারকে বিদায় দেওয়া সম্ভব না। কিন্তু তারা সেটা বিশ্বাস করে না। তারা পানি ঘোলা করে মাছ শিকার করতে চায়। কিন্তু এই সুযোগ তারা পাবে না।
আরও পড়ুনঃ বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তার আশ্বাস ভারতের





